বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বক্তৃতা, কবিতা ও রচনায় জেলা শ্রেষ্ঠ সুন্দরগঞ্জের সবুজ শিক্ষালয় 

ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে বক্তৃতা, কবিতা ও রচনা প্রতিযোগিতায় জেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে সুন্দরগঞ্জ উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।
ইসলামি ফাউন্ডেশন গাইবান্ধা জেলার মডেল মসজিদে বৃহস্পতিবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অভিজিৎ রায় বাঁধন। উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম সোহাগ। এছাড়াও উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অধিকার করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী জানে আলম জিহাদ।
পুরস্কার বিতরণকালে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান ও জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মিরাজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন ।

প্রকাশের সময়: ০৮:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫