রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামাইর বাড়িতে হামলার শিকার শ্বশুর 

দিনাজপুরের খানসামায় জামাইর বাড়িতে গিয়ে হামলার শিকার হয়েছেন শ্বশুড় বলে অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাটি গত ১ জানুয়ারি বুধবার উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ইউসুফ শাহ পাড়া এলাকায় ঘটেছে। অভিযুক্ত জামাই আল আমিন (২৬) ওই এলাকার লিয়াকত আলীর ছেলে।
এ ঘটনার বিচার দাবি করে ২ জানুয়ারি বৃহস্পতিবার খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলার কুমড়িয়া আলমপাড়ার শাহাজউদ্দিনের ছেলে ও অভিযুক্ত জামাইয়ের শ্যালক আল আমিন ইসলাম।
অভিযোগ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাদী আল আমিন ইসলামের বোন সুমি আক্তার (২৩) কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো তার স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন। এ ঘটনা জানতে পেরে সুমির শ্বশুড় বাড়িতে যান তার বাবা-মা ও ভাই৷ এসবের প্রতিবাদ করলে দু’পক্ষের মাঝে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এর একপর্যায়ে বাদী ও তার বাবা-মায়ের ওপর অতর্কিত হামলা চালায় তার ভগ্নিপতি তার পরিবারের লোকজন। বর্তমানে তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার বিচার দাবি করে আহত শাহাজউদ্দিন বলেন, বিনা কারণে আমার উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমি থানা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি৷
এ বিষয়ে অভিযুক্ত আল-আমিন বলেন, শশুর ও তাদের কাউকে মারধর করা হয়নি বরং তারাই আমার বাড়িতে এসে নগদ টাকা ও সোনাগহনা নিয়ে গেছে। আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এজন্য আমিও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ঘটনাটি শুনেছি এবং দুই পক্ষের  লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

জামাইর বাড়িতে হামলার শিকার শ্বশুর 

প্রকাশের সময়: ০৯:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫