গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ভিডিপি দিবস। এ দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়েছে।
শুরুতে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরি। এরপর একটি বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় সার্কেল অ্যাডজুট্যান্ট রুস্তম আলীসহ বিভিন্ন উপজেলা কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপিস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরি তার বক্তব্যে বলেন, ২০২৫ সালে ভিডিপি সদস্যদের সামাজিক কার্যক্রমে নানান ভূমিকা পালনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















