বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কিশোরের  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ ট্রাক্টরের ধাক্কায় রাজ হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর সড়কের শ্মশান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গার দামুলহুদা থানার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আব্দুল হাকিম মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নে বাসা ভাড়া নিয়ে চুলের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে রাজ হোসেন মোটরসাইকেল যোগে রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে শ্মশান ঘাট এলাকায় পৌঁছলে অপর একটি ট্রাক্টর (কাঁকড়া) নামে পরিচিত মোটরসাইকেলটিকে থাক্কা দেয়। এতে রাজ হোসেন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাজ হোসেন নামের এক কিশোরের মরদেহ  উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরেই চালক ও হেলপার পালিয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল কিশোরের  

প্রকাশের সময়: ০৫:৩০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫