বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে তুলার গুদামে আগুন  

দিনাজপুরের চিরিরবন্দরে একটি তুলার গুদামে আগুন লেগে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গতকাল ৭ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল সোয়া ৮টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের চম্পাতলীবাজারে আলহাজ্ব আশরাফ আলীর মিলের মনজের আলীর মনিরা কটন হাউজে ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মনজের আলীর মনিরা কটন হাউজে কাজ করতে গিয়ে শ্রমিকেরা আগুন দেখতে পায়। আগুনের লেলিহান শিখা মূর্হুতের মধ্যে চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুনে ৫টি ঘরে রক্ষিত গার্মেন্টেসের সব তুলা পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসকর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত মনজের আলী বলেন, আগুন ঘরের ভিতরে দাউ দাউ করে জ্বলছিল। আগুনে ঘরে রাখা সব তুলা পুড়ে গেছে। আমাদের পুঁজির সবটুকু এ ব্যবসায় দিয়েছি। আমরা নিঃস্ব হয়ে গেছি।

মনজের আলীর ছেলে লিমন হোসেন জানান, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। গত ৬ জানুয়ারি দুই ট্রাক তুলা ঢাকা থেকে এসেছে। সেগুলোও আগুনে পুড়ে গেছে। এনজিও থেকে ঋণসহ ধারদেনা করে তুলাগুলো নিয়ে এসেছি। এগুলো বিক্রি করে ধারদেনা পরিশোধ করবো। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আগুনে পুড়ে মনিরা কটন হাউজের মেশিনসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চিরিরবন্দরে তুলার গুদামে আগুন  

প্রকাশের সময়: ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫