বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এই চেয়ারম্যান।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে ধাপেরহাট ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন তার লিখিত বক্তব্যে বলেন, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম যে, আমারই ইউনিয়ন পরিষদের চারজন মেম্বার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে শনিবার একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন- ইউপি মেম্বর জয়নাল আবেদিন, জিল্লুর রহমান(১), আব্দুর রাজ্জাক ও জিল্লুর রহমান (২)। তারা সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। যা আমার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে তারা মনগড়া অভিযোগ তুলে ধরেছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট। আমাকে হেয় প্রতিপন্ন ও হেনস্তার উদ্দেশ্যেই তাদের।

শহিদুল ইসলাম শিপন আরও বলেন, আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৬নং ধাপেরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল, সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছি। বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিলো। ইতোমধ্যে যারা আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ এনেছেন তারাই পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে ষড়যন্ত্রভাবে কাজ করছেন। তাদের এমন অপচেষ্টা রুখে দেবেন আমার এলাকার শান্তিপ্রিয় জনগণ। মূলত: আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই ওই চারজন মেম্বর ইউনিয়ন পরিষদে অনুপস্থিত। তাদের বহুবার ডাকার পরও উপস্থিত হয়নি। এই বিষয়ে তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় যাওয়া হবে।

রোববার (১২ জানুয়ারি) ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনের এই সংবাদ সম্মেলনে পরিষদের তিনজন মহিলা সদস্য এবং পাঁচজন পুরুষ সদস্য ও সচিব উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

প্রকাশের সময়: ০৩:২৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫