বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুস্থের ঘরে আগুনের দাপট, নিঃস্ব পরিবার

দুস্থ পরিবারের সাজেদুর রহমান। অটোভ্যান চালিয়ে ছয় সদস্যের জীবিকা। এরই মধ্যে আগুনের তাণ্ডপে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি। এখন সবকিছু হারিয়ে একেইবারে নিঃশ্ব এই পরিবারটি।

সরেজমিনে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (মধ্যপাড়া) গ্রামে দেখা গেছে- আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও আসবাপত্রের বিভৎস দৃশ্য। এসময় কান্নায় ভেঙে পড়ছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানায়, বড় জামালপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত এচাহাক আলীর ছেলে সাজেদুল ইসলাম ফকির একটি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দরি্দ্রতার সংগ্রামে স্ত্রী ও চার ছেলে-মেয়ে নিয়ে দুর্বিষহ জীবনযাপন সাজেদুলের। এমন টানাপোড়েনের একপর্যায়ে রোববার (১২ জানুয়ারি) দিনগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ তার বাড়িতে আগুন লেগে যায়। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এতে সাজেদুলের দুইটি ঘর ভস্মিভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সাজেদুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ঘরে কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। এতে দুইটি ঘরে রক্ষিত ধান-চাল ও আসবাপত্র পুড়ে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন কীভাকে ঘুরে দাঁড়াবো এই চিন্তায় আছি।

সাদুল্লাপুরের ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, খরব পেয়ে ওই রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগীতা করা হবে।

জনপ্রিয়

দুস্থের ঘরে আগুনের দাপট, নিঃস্ব পরিবার

প্রকাশের সময়: ০৪:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫