বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কম্বল পেয়ে খুশি তারা

বিধবা জরিনা, মনোয়ারা ও আনজুয়ার বেওয়া। সবাই ছিন্নমূল পরিবারের সদস্যা। গরম কাপড়ের অভাবে শীতে কাঁপছিলেন। এরই মধ্যে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি সংগঠন শীতবস্ত্র বিতরণ করে। সেখানে গিয়ে কম্বল পেয়ে অতি খুশি তারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গাইবান্ধা শহরের জুম্মাপাড়াসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করে সংগঠনটি।

এই কম্বল পেয়ে মনোয়ারা বেওয়া নামের এক নারী বলেন, এবার শীতে শরীর কাঁপছিলো থরথর করে। অনেকের কাছে কম্বল চেয়েও পাওয়া যায়নি। আজ অনেকগুলো ছেলে-মেয়ে আমাকে ডেকে একটা কম্বল দিলো। এতে বেশ ভালো লাগছে।

বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জিহাদ আকন্দ বলেন, শীতার্তদের পাশে দাঁড়াতে BYO ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এই মানবিক যাত্রায়।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

কম্বল পেয়ে খুশি তারা

প্রকাশের সময়: ০৯:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫