বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ২ ইটভাটায় অর্থদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় দুইটি ভাটা দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গাইবান্ধা পরিবেশ অধিদফতরের উদ্যোগে এই অভিযান করা হয়।

অর্থদণ্ডিত ইটভাগুলো হচ্ছে- সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সর্বানন্দ এলাকার মেসার্স কে.এন.এম. ব্রিকস ও তালুক সর্বানন্দের মেসার্স এফ.কে.এম. ব্রিকস। প্রতিটি ভাটায় একলাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

এসময় সহযোগীতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ পুলিশ সদস্যরা।

সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের অপরাধে ওইসব ভাটায় অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

সুন্দরগঞ্জে ২ ইটভাটায় অর্থদণ্ড

প্রকাশের সময়: ০৯:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫