শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

দিনাজপুরের চিরিরবন্দরে প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার হতে সাড়ে ৭ কিলোমিটার এ মিনি ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত হয়।
বুধবার ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৬টায় স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক) আয়োজনে এবং ডা. আজগার আলী মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, ফ্যাশন ফ্যাক্টরি লি.’র এমডি রুকুনুজ্জামান রোকন, রুপালী ব্যাংক লি.’র অফিসার আখতারুজ্জামান, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক)  সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সাধারণ সম্পাদক মো. আরিফু্ল ইসলাম, স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক) সকল সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, খেলোয়াড়, ছাত্রসহ শতাধিক দৌঁড়বিদ এ মিনি ম্যারাথনে অংশগ্রহণ করেন।
এ মিনি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন বীরগঞ্জ উপজেলার মো. হানিফ, দ্বিতীয় স্থান লাভ করেন পার্বতীপুর উপজেলার রবিউল ইসলাম এবং তৃতীয় স্থান লাভ করেন একই উপজেলার জুয়েল। এতে রান ডিরেক্টর ছিলেন স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের (স্যাক) প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান লাবু। শেষে সকল ফিনিসার দৌঁড়বিদকে মেডেল ও বিজয়ীদের সম্মানী প্রদান করা হয়।
জনপ্রিয়

লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

চিরিরবন্দরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫