মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি চাল আত্মসাত, সাময়িক বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যান মনজু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারি চাল আত্মসাতের অভিযোগে।

সরকারি বরাদ্দের চাল আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন গুদামজাত করণ ও যথা সময়ে বিতরণ না করার অপরাধে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করিলে গত ২০ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যার্ত মানুষের মাঝে উপ-বরাদ্দকৃত ৩ মেট্রিকটন চাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন গুদামজাতকরণ এবং যথাসময়ে বিতরণ না করে সরকারি কাজে অবহেলা করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করছিলেন জেলা প্রশাসক।

এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মনজু মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনে ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী উল্লেখিত চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রকাশের সময়: ০৮:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫