মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় অবৈধভাবে বালু বাণিজ্যের দায়ে জরিমানা

দিনাজপুরের খানসামায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে জড়িত থাকার দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এ ঘটনাটি গত ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের চকপাড়া এলাকায় ঘটেছে।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের চকপাড়া এলাকায় ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নুর আলম (৪০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, সরকারি নির্দেশনা ও পরিবেশ রক্ষায় আইন বর্হিভুতভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে সর্বদা সর্তক এবং কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

জনপ্রিয়

খানসামায় অবৈধভাবে বালু বাণিজ্যের দায়ে জরিমানা

প্রকাশের সময়: ০৫:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫