মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্য

পাবনার চাটমোহর উপজেলায় রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে চাটমোহর রেলস্টেশন থেকে এক কিলোমিটার পূর্বে জগতলা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত খোরজান প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, ছগির প্রামাণিক দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিনের মতো আজও সকালে তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।
জনপ্রিয়

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্য

প্রকাশের সময়: ০৮:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫