গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকশালাইপুর আলিম মাদরাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের নিকট চাঁদা না পেয়ে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছে অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে চকশালাইপুর মাদরাসা সংলগ্ন চাতালে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও শাহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- একরামুল হক, সাজু মিয়া, জোব্বার আলী, শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চকশালাইপুর আলিম মাদরাসা নিয়ে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে। এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যাতে করে এ প্রতিষ্ঠানটির বিরোধ নিরসন করা যায় সেব্যাপারে এলাকাবাসীর সহযোগীতা দরকার। তাহলে মাদরাসাটি গতি ফিরিয়ে আসবে নচেৎ ধ্বংসের দিকে ধাবিত হতে পারে।
এ বিষয়ে চকশালাইপুর আলিম মাদরাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বছরের ১০ নভেম্বর একদল ব্যক্তি আমার কাছে চাঁদা দাবি করেন। এতে আমি অস্বীকৃতি জানালে আমাকে মাদরাসার অফিসে অবরূদ্ধ করে রাখে এবং জীবন নাশের হুমকি প্রদর্শন করে। তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করা হলে থানা পুলিশ ও সেনাবাহিনীর হস্থক্ষেপে আমি রক্ষা পেয়েছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















