‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগান নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের জন্য দিনাজপুরের খানসামা উপজেলায় দিনব্যাপি পাটচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এসময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা ও উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৬টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষি অংশগ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 















