গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহপালিত প্রাণির আধুনিক চিকিৎসা ও মানসম্পন্ন ওষুধ সরবরাহে ‘সোনালী এস এ ঔষধ ঘর’ নামে একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সোমবার দুপুরে উপজেলার রামভদ্র (কদমতলা) এলাকায় ফিতা কেটে এ ঔষধ ঘরের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক।
এতে প্রধান আলোচক ছিলেন ল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকার।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. সামিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মেহেদী আফজাল পল্লব, জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল করিম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে।
এ সময় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মো. নুরুল হুদা, রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক আমীর আলহাজ্ব ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডোমেরহাট শাখার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, পোল্ট্রি চিকিৎসক ডা. এনামুল হক, জাহিদ হাসান ও ব্যবসায়ী সাইফুল ইসলামসহ অনেকে।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. সামিউল ইসলাম বলেন, পোল্ট্রি ও গৃহপালিত প্রাণির সঠিক চিকিৎসা এবং মানসম্পন্ন ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাঁস, মুরগি, গরু ও ছাগলের জন্য দেশি-বিদেশি কার্যকর ওষুধ এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে। আমরা কেবল ব্যবসা নয়, খামারিদের প্রকৃত সহায়তা নিশ্চিত করতে চাই। ভবিষ্যতে সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনাও রয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
শেষে খামারিদের কল্যাণ ও প্রতিষ্ঠানটির সফলতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক খামারি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহিদ. স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















