গাইবান্ধার সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়নে বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ৮ টার দিকে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলম মিয়া।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা সুলতান মিয়া। এসময় বক্তব্য রাখন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন ও জেলা তাঁতী দলের আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন।
এছাড়া শাহজাহান আলী, শাফিউজ্জামান সাফি, মতিয়ার রহমান, সৈয়দ মজনু মিয়া, মাছুদ মিয়া, মশিউর রহমান, সাইফুল ইসলাম, রাজু মিয়াসহ বনগ্রাম ইউনিয়নের শতাধিক নেতাকর্মী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জেলা ও উপজেলা বিএনপির নির্দেশে বনগ্রাম ইউনিয়নের দলীয় নেকাতর্মী সংগঠিত করার লক্ষ্যে এ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করতে হবে। এতে যেন কারও দ্বিধাবিভক্তি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। আমাদের সকলের সমন্বয়ে শিগগিরই ওইসব কমিটি গঠন অবশ্যক। সেইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে কাজ করার আহব্বান জানানো হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















