মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে সন্তান আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আজ রবিবার (১১মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তালিম হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা।সে দীর্ঘদিন যাবৎ বিরামপুর শশুর বাড়িতে থাকতেন। পার্বতীপুর জিআরপি থানার এস আই মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাবার সময় বসুন্ধরা এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় নিহত ব্যক্তি ট্রেনে ধাক্কা লেগে ছিঁটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তানটি আহত হয়। আহত শিশুটি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পার্বতীপুর জিআরপি থানার এস আই মোহাম্মদ তাজুল ইসলাম এর শহীদ জানান, ট্রেনে কাটা পড়ে তালিম হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময়: ০৬:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫