সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহর এলাকায় পুকুরের পানিতে ডুবে আবিদ মিয়া (১১) ও লাবিব মিয়া (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ২ টার দিকে পলাশবাড়ীর ড্রীমল্যান্ড এলাকার বৈরিহরিনমারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আবিদ মিয়া বৈরীহরিনমাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও লাবিব মিয়া আব্দুল আজিজ মিয়ার ছেলে ।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিপাতে চারিদিক খাল-পুকুর পানিতে ভরে গেছে। এরই মধ্যে ওই পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে আবিদ ও লাবিব গোসল করতে যায়। সেখানে হঠাৎ পানিতে ডুবে এ দুইজনের মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশাবড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, বৈরীহরিনমাড়ী এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

প্রকাশের সময়: ০৫:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫