‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা।
রোববার সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাজ কুমার বিশ্বাস।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমীর মুহাঃ একরামুল হক, সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সংগঠক আজিজুর রহমান ও সাংবাদিক মোশাররফ হোসেন বুলু।
জাহিদ. স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















