সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে আন্তঃধর্মীয় সংলাপ

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি- এ শ্লোগানে গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে এমআইপিএস প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

প্রজেক্টির পিস ফ্যাসিলিটেটের গ্রুপের আ.স.ম সাজ্জাদ পল্টনের সভাপতিত্বে ও রতন কুমার অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিনসহ অন্যানরা।

বক্তারা বলেন, আমাদের ধর্মীয়-উগ্রবাদ, জঙ্গিবাদ মুক্ত একটি মর্যাদাপূর্ণ সমাজ গড়তে হবে। আমরা বিশ্বাস করি সামাজিক সম্প্রীতি নিশ্চিত করে সাদুল্লাপুরকে উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করা সম্ভব।

অনুষ্ঠিত সংলাপে বিভিন্ন পেশা ও ধর্মের অনুসারী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সাদুল্লাপুরে আন্তঃধর্মীয় সংলাপ

প্রকাশের সময়: ০৪:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫