সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে গাঁজা জব্দসহ ২ নারী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কের একটি যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত দুই নারীকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলের  দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুরের একবারপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল।

গ্রেফতার হওয়া নারীরা হলেন- নাটোরের লালপুর উপজেলার আরামবাড়ীয়া (মধ্যপাড়া) এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী আঙ্গুরা বেগম (৪৬) ও  শফিকুল ইসলামের স্ত্রী রেখা বেগম সিমা (৪২)।

অভিযানিক দলটি জানায়, ওই সময় গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে  একবারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়  নাটোরগামী ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি শুকনো গাঁজা জব্দ করাসহ ওই দুই মাদক কারবারি নারীকে গ্রেফতার করা হয়।

‎এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  উপপরিচালক শাহ্ নেওয়াজ জানান, গ্রেফতারকৃত আঙ্গুরা বেগম ও সিমা বেগমের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়।

প্রকাশের সময়: ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫