‘তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















