সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে স্কুলমাঠে গরু-ছাগলের হাট, উচ্ছেদ করল প্রশাসন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কলমাঠে অবৈধভাবে বসানো অস্থায়ী দুইটি কোরবানির পশুর হাটে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় যৌথ বাহিনীর সহযোগিতায় হাটগুলো বন্ধ করে দেওয়া হয়।

শনিবার (৩১ মে) দুপুরে  গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ও গাইবান্ধার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আসিফ বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হাট দুটিতে বন্ধ করে দেন।  এতে খেলাধূলার জন্য মাঠ দুটি উন্মুক্ত করে দেওয়া হয়।

উপজেলার রাজাবিরাট উচ্চ বিদ্যালয় ও মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে এই হাট বসিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে টোল আদায় করছিলেন।

এ ষিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, হাটবাজার নীতিমালা বাইরে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছিল। জেলা প্রশাসনের কোন অনুমোতি না থাকায় যৌথবাহিনীর সহযোগিতায় হাট দুটি উচ্ছেদ করা হয়।

প্রকাশের সময়: ০৮:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫