রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই স্লোগানে দিনাজপুরের খানসামায় জাতীয় পুষ্টি সপ্তাহ নানা আয়োজনে উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ মে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুল, কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. রিজওয়ানুল কবির, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও রোগীরা।

আলোচনায় বক্তারা জনগণের মাঝে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে পুষ্টিকর খাবারের সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানান।

জনপ্রিয়

২৩ অগাস্ট একজন মহিরুহের মৃত্যুবার্ষিকী

খানসামায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

প্রকাশের সময়: ০৯:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫