রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জলাশয়ে মিলল নিখোঁজ বৃদ্ধের মরহেদ

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেলে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর (সুপারির ভিটা) গ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা জানায়, গোবিন্দপুর (সুপারির ভিটা) গ্রামের জহির উদ্দিন পেশায় হাট ইজারাদারের আদায়কারক ছিলেন। শারীরিকভাবে উচ্চ প্রেসারে ভুগছিলেন। এ অবস্থায় তিনি শুক্রবার (৩০ মে) রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর ফিরে না আসায় বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চলমান থাকে। এরই একপর্যায়ে রোববার সকালের দিকে বাড়ি পাশের কৃষিজমির পানিতে জহির উদ্দিনের মরদেহ ভাসতে দেখা যায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, ওইস্থানে জহির উদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে জহির উদ্দিন খুবই ভালো মানুষ ছিলেন। এভাবে তার মৃত্যুর ঘটনাটি হৃদয় বিদারক।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জহির উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত অপমৃত্যু মামলা হয়েছে।

জনপ্রিয়

২৩ অগাস্ট একজন মহিরুহের মৃত্যুবার্ষিকী

গাইবান্ধায় জলাশয়ে মিলল নিখোঁজ বৃদ্ধের মরহেদ

প্রকাশের সময়: ০৫:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫