রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গর্ভবতী পোশাক শ্রমিকদের সম্মাননা দেবার উদ্যোগ নিয়েছে “টিম গ্রুপ”

শুক্রবার ৫ মার্চ আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানায় এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬টি কারখানার শ্রমিক নিয়ে এই টিম গ্রুপ প্রাথমিকভাবে গঠন করা হয়।‘গর্ভবতী মায়েদের যত্ন ও সম্মান-ভালো কর্মপরিবেশের অবদান’ নিয়ে অনুষ্টান ও উদ্যোগ নেয়, টিম গ্রূপ। এই গ্রুপ মূলত শিল্প কারখানার শ্রমিকদের জন্য করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, নারীদের জন্য কাজ করে যাচ্ছে টিম গ্রুপ। নারীরা দেশের অর্থ উন্নয়ন কে বেশি প্রাধান্য দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে। তাই তাদের সঠিক কর্মপরিবেশ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত আমাদের অন্যতম উদ্দেশ্য।
‘টিম গ্রুপের’ মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা খানম পরিচালনায় বলেন, গর্ভবতীদের কর্মস্থলে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে কর্মের পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য কাজ করবে টিম গ্রুপ। নারীদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত ও টাকা সঠিক সময়ে প্রদানের গুরুত্ব আরোপ করবে। মাতৃকালীন নানা দিক তুলে ধরে বিভিন্ন পরামর্শ দেন তারা।পরে গর্ভবতী নারীদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া গর্ভবতীকালীন পুষ্টিকর খাদ্য উপহার দেওয়া হয়।নারী নেত্রী ও সম্মিলিত শ্রমিক ফেডারেশনের।সভাপতি নাজমা আক্তার ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারসহ ৩ শতাধিক গর্ভবতী নারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

গর্ভবতী পোশাক শ্রমিকদের সম্মাননা দেবার উদ্যোগ নিয়েছে “টিম গ্রুপ”

প্রকাশের সময়: ১১:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১