রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল  

দিনাজপুরের খানসামা উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কুমড়িয়া বনফুল ক্লাবের আয়োজনে এ টূর্ণামেন্টের ফাইনাল খেলা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।

জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনের সভাপতিত্বে এবং বনফুল ক্লাবের সভাপতি ও কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মন্টু আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্লাব সংশ্লিষ্টরা। ফাইনাল খেলায় ট্রাইবেকারে কাচিনীয়া ফুটবল ক্লাবকে পরাজিত করে জয়ী হয় ভাবকী শাপলা ক্লাব।

জনপ্রিয়

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল  

প্রকাশের সময়: ০৯:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫