বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ-আলোচনা সভা

‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ও শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের উপকারভোগী, স্থানীয় এনজিও প্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকারে শপথ পাঠ করানো হয়।

প্রকাশের সময়: ০৫:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫