শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গাইবান্ধায় নানান কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও পূজা অর্চনা।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ভিএইড রোড কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

‎পরে মন্দির চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বিরতী রঞ্জন সরকার।

এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, প্রফেসর সমীর কুমার সরকারসহ অনেকে।

‎অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শকে সামনে রেখে সত্য, ন্যায় ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

জনপ্রিয়

গাইবান্ধায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

প্রকাশের সময়: ০৩:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫