শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে গৃহবধূকে পিটিয়ে জমি দখলচেষ্টার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রওশন আরা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে তার জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ হিরু আকন্দ (৫২) গংদের হামলায় মারধরের শিকার এই নারী এখন হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রওশন আরা বেগমকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে। সেখানে যখমী যন্ত্রণায় ছটফট করছেন এই গৃহবধূ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আফজাল আকন্দের স্ত্রী রওশনার বেগম ক্রয়সুত্রে ৯ শতক জমি ভোগদখল করে আসছেন। এরই মধ্যে একই গ্রামের আব্দুল আকন্দের ছেলে হিরু আকন্দ ওই জমিটি অহেতুকভাবে দাবি করেন। এরই ধারাবাহিকতায় হিরু আকন্দ গংরা রওশন আরাকে উচ্ছেদ করার জন্য হুমকি দেওয়াসহ জমি দখলের বিভিন্ন পাঁয়তারা করে আসতেছে। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে পুর্বপরিকল্পিতভাবে হিরু আকন্দ দলবদ্ধ হয়ে রওশন আরার ওই জমিটি দখল করতে যায়। এসময় রওশন আরা বাধা প্রদান করলে তার উপর লাঠি-সাবল হাতে নিয়ে হামলা চালানো হয়। তখন হিরু আকন্দরা রওশন আরাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করায়।

এ বিষয়ে অভিযুক্ত হিরু আকন্দদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

ভুক্তভোগী রওশন আরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে হিরু আকন্দরা আমার জমি জোরপূর্বক দখলচেষ্টা করে চলেছে। এ নিয়ে আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছে। এ অবস্থায় ফের আমাকে মারধর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে স্থানীয়দের সহযোগীতা কামনা করছি।

জনপ্রিয়

সাদুল্লাপুরে গৃহবধূকে পিটিয়ে জমি দখলচেষ্টার অভিযোগ

প্রকাশের সময়: ০৮:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫