শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় গাড়ি চাপায় দুই নারী নিহত

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের বয়স আনুমানিক ৬০ ও ৩৫ বছর। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ভোরে সড়কের পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখে তারা (স্থানীয়রা) থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জনপ্রিয়

পাবনায় গাড়ি চাপায় দুই নারী নিহত

প্রকাশের সময়: ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫