শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে এক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠ পুকুরে মৎস্যজীবীদের হাঁস ধরা খেলার উদ্বোধন ও পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডুর সভাপতিত্বে এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ, আব্দুর রহিম, এনসিপির উপজেলা সমন্বয়কারী সোহেল সাজ্জাদ প্রমূখসহ সাংবাদিক, মৎস্যজীবি উপস্থিত ছিলেন। খেলায় মোছাদ্দেক হোসেন, শাহজাহান আলী, রবিউল ইসলাম ও মোকছেদ আলী একটি করে হাঁস ধরেন।

প্রকাশের সময়: ০৪:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫