শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত 

দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দরে সড়ক দূর্ঘটনায় সৌরভ ইসলাম নামে তরুণের মৃত্যু ও রাকিব ইসলাম নামে আরেক তরুণ আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দরে সুইহারীবাজারের হাইওয়ে প্লাজার সামনে ঘটেছে। নিহত সৌরভ ইসলাম (১৪) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের তেগআলী শাহ পাড়ার রবিউল ইসলামের ছেলে এবং আহত রাকিব ইসলাম (১৬) একই এলাকার আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময়
সৌরভ ও রাকিব মোটরসাইকেল যোগে রানীরবন্দর সুইহারীবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে ছেঁচড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক সৌরভ ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুরুতর আহত রাকিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত 

প্রকাশের সময়: ০৭:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫