শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার ফাহিম মিয়া (২৮)। আহত সোহাগকে (২৭) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার ‎দোয়ানী ব্রিজ থেকে বড়খাতাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল রাস্তার পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে আরোহী ওই দুজনের মৃত্যু হয়। আহত হন আরো একজন। ‎আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

‎হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লালমনিরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময়: ০৮:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫