শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষিখাতে ৩৩৩ কৃষক পেলেন আড়াই কোটি টাকার বিনিয়োগ

কৃষিভাণ্ডার গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদনে ২ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা কর্তৃক  ৩৩৩ জন কৃষক ও কৃষাণীর মাঝে এই বিনিয়োগ বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার দিকে সাদুল্লাপুরের ধাপেরহাটসহ বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে চেকের মাধ্যমে সুবিধাভোগীদের এই বিনিয়োগ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি এআইবি পিএলসির ঢাকা প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএ ডিভিশন-২ এর  একেএম আমজাদ হোসেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম।

আরও বক্তব্য দেন- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধাপেরহাট এজেন্ট ব্যাংকিং এর মালিক আব্দুল মান্নাফ, সাংবাদিক আমিনুল ইসলাম, কৃষকের পক্ষে মিতু আক্তারসহ অনেকে।

উপস্থিত ছিলেন- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংকের গ্রাহক, স্থানীয় সুধীজনসহ ধাপেরহাটের কৃষক ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠান শেষে হলুদ ও আদা চাষের জন্য প্রান্তিক চাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি ঋণের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ বিষয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলাম বলেন, বিশেষ-অগ্রাধিকার ফসলের জন্য শতকরা ৪ ভাগ রেয়াতি মুনাফার প্রান্তিক কৃষকদের জন্য গঠিত স্কিমের আওতায় কৃষক-কৃষাণীর মাঝে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ করা হলো।

জনপ্রিয়

কৃষিখাতে ৩৩৩ কৃষক পেলেন আড়াই কোটি টাকার বিনিয়োগ

প্রকাশের সময়: ০৪:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫