গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ জেলার সিনিয়র ও কেন্দ্রীয় নেতৃবৃন্দর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাদুল্লাপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, ছাত্রলের সদস্য সচিব পারভেজ সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, মহিলা দলের সভাপতি রিতু আলম, সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ, মৎস্যজীবি দলের সভাপতি মাসুদ রানাসহ অনেকে।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের ওপর ইর্শ্বান্বিত হয়ে এবং তার জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যে কতিপয় কুলাঙ্গার মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই কুলাঙ্গারদের প্রতিহত করতে হবে। একইসাথে মিজানুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম রফিকসহ জামায়াতের ও স্বৈরশাসকদের সঙ্গে আঁতাতকারীদের বহিস্কারের দাবি জানান এই বক্তারা।
খোরশেদ ও তোফায়েল 

















