শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগষ্ট) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজু মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) গ্রামের জামাল হোসেনের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযানে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮ কেজি গাঁজা দেখতে পেয়ে মোটর সাইকেল আরোহী সাজু মিয়া গ্রেফতার করে। পরে বিধি মোতাবেক জব্দকৃত ৮ কেজি গাঁজা, একটি ১৫০ সিসি বাজাজ পালসার মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ০৮:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫