গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে সাদুল্লাপুর শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গত বছরের ৫ আগস্টের পর থেকে ঘাপটি মেরে অনেকে ষড়যন্ত্র করছে। এই সাদুল্লাপুরে আমাদের নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















