গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর চুরি যাওয়া বিদ্যুতের ক্যাবল (ইলেকট্রিক তার) পুনরায় স্থাপন শুরু করা হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে এ কাজের উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী।
এ সময় চায়নার নিযুক্ত ঠিকাদার, কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বিভিন্ন ককর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কথা হয় উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীর সাথে।
তিনি বলেন, ‘আজকে সকালের দিকে এ মালামালগুলো ব্রিজ পয়েন্ট চলে আসে। মানুষের দুর্ভোগ দুর করতে কোনো দেরি না করে আসামাত্র তারগুলো পুনরায় স্থাপনের জন্য কাজ শুরু করা হয়। ১০ থেকে ১২ জন লোক কাজ করছেন। আশা করছি আগামী রোববারের মধ্যে এ কাজ শেষ হবে। এটি হলে আবারও হারিয়ে যাওয়া নিজ সৌন্দর্য ফিরে পাবে মাওলানা ভাসানী সেতু বলেও জানান প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী।
উল্লেখ, গত ২০ আগস্ট (বুধবার) এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঠিক তার পরদিনই ব্রিজ পয়েন্ট থেকে ল্যাম্পপোস্টের তার চুরি হয়ে যায়। আলো না থাকায় রাতের বেলায় পুরো সেতুটি ঘুটঘুটে অন্ধকারে ছিলো। এতে সেতুতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















