সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অটোচালকের পোড়ানো মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে ফজলে রাব্বি নামে এক অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি তালদিঘীরপাড় এলাকার ইউক্যালিপ্টাস বাগান থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার দুপুরে জনৈক ব্যক্তি জমি দেখতে গিয়ে তালদিঘীরপাড় এলাকায় ইউক্যালিপ্টাস বাগানে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠেন। এসময় তার চিৎকার শুনে এলাকাবাসি ঘটনাস্থলে এগিয়ে এসে একটি মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফজলে রাব্বি (২৮)। বিরল উপজেলার রামনগর এলাকায় বাড়ি। পেশায় সে একজন অটো চালক। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

অভাবের অন্ধকারে শিক্ষার আলো জ্বালিয়েছেন লুৎফর, পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

অটোচালকের পোড়ানো মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৭:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫