গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যের কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো, সাদেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো, মোখলেছুর রহমান, মোছাঃ আনজুমানরা বেগম ও মো, আবদুর রাজ্জাকসহ অনেকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির জানান, ‘কৃষকদের আগ্রহ বাড়াতে মূলত সরকারের এ উদ্যোগ। ২০২৫/২৬ অর্থ বছরের খরিফ-২ মৌসুম এর বিনামূল্যের কৃষি প্রণোদনা পাবেন ২০০ জন প্রান্তিক কৃষক। তাদের প্রত্যেককে ১০ কেজি করে ডিএপি সার এবং
মাসকলাইর বীজ ও এমওপি সার পাবেন ৫ কেজি করে। আগামী ২-৩ দিনের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করা হবে বলেও জানান এ কর্মকর্তা’।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















