বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মাসকলাই বীজ-সার বিতরণ

দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ খান ও মো. আল-মুক্তাদিরসহ কৃষকরা উপস্থিত ছিলেন। প্রত্যেক কৃষককে বারি মাসকলাই-৩ জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

খানসামায় মাসকলাই বীজ-সার বিতরণ

প্রকাশের সময়: ০২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫