দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিবাহ নিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, নিকাহ্ রেজিস্ট্রার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবাদকর্মী ও গ্রাম পুলিশ সদস্যরা।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মেয়েদের শিক্ষাজীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানামুখী সমস্যা দেখা দেয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















