গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসুস্থ কর্মী মো. আলম মিয়াকে (৪০) দেখতে গিয়েছিলেন নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ১২ টার দিকে অসুস্থ ওই জামায়াত কর্মীর বসতবাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন তারা।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ অসুস্থ কর্মীর পরিবারের সকল সদস্যদের সাথে একান্তে মতবিনিময় করেন। পরে নিজ দলের কর্মীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন তারা। শেষে চিকিৎসার জন্য তার হাতে নগদ অর্থ তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াত কর্মী মো. আলম মিয়ার বাড়ি উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো, মাজেদুর রহমান সরকার, জামায়াতের সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মো, শহিদুল ইসলাম মঞ্জু, পৌর আমীর মুহাঃ একরামুল হক, তারাপুর ইউনিয়ন আমীর মো, আবদুল্লাহ আল মামুন ও সেক্রেটারি মো, সুজন মিয়াসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অসুস্থ জামায়াত কর্মী মো আলম মিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















