শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্রেমের বিয়ে, স্বামীর ছূরিকাঘাতে স্ত্রী খুন

নওগাঁ শহরের অদূরে কাঁঠালতলী এলাকায় প্রকাশ্যে দিবালোকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে স্বামীর উপর্যুপুরি ছুরিকাঘাতে জুথি নামের এক গৃহবধূ নিহত হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ জুথি নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃধাপাড়ার গ্রামের ঝুন্টু প্রামাণিকের মেয়ে। প্রায় এক বছর আগে নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করে গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে জুথি। বিয়ের কয়েক মাস পর জানতে পারি তানভীরের আরেকটি বউ রয়েছে। এসব বিষয় নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা শুরু হয়। একপর্যায়ে জুথি বাবার বাড়ি নওগাঁ চলে এসে আদালতে মামলা করে।

নিহতের বাবা বলেন, বৃহস্পতিবার ওই মামলার শুনানির ধার্য্য তারিখ ছিল। আদালতে যাওয়ার উদ্দেশ্যে জুথি সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। অপরদিকে সড়কের পাশে ওঁৎ পেতে একটি মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে ছিল তার স্বামী তানভীর। জুথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

নওগাঁয় প্রেমের বিয়ে, স্বামীর ছূরিকাঘাতে স্ত্রী খুন

প্রকাশের সময়: ০৬:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫