মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নওগাঁর রাণীনগর উপজেলা সদরের আবাদ পুকুর সড়কের পূর্ব বালুভরা পেট্রোলপাম্প এলাকায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অটো ভ্যানগাড়ির ধাক্কায় সাখওয়াত (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

জানা গেছে, নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের হাসান আলীর পুত্র সাখওয়াত হোসেন গত কয়েকদিন আগে নানার বাড়ি উপজেলার পূর্ব বালুভরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।

ঘটনার দিন সকালে নানার বাড়ির সামনে রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে শিশু সাখওয়াত খেলা-ধুলা করছিল। এ সময় সড়ক পার হতে গেলে যাত্রীবাহী অটো ভ্যানগাড়ির ধাক্কায় শিশু সাখওয়াত পড়ে গেলে ভ্যানগাড়ি তার শরীরের উপর দিয়ে যায়।

পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু সাখওয়াতকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান সড়ক দুর্ঘটনায় আহত শিশুটি মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

রাণীনগরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়: ০৬:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫