সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় জব্দ করা জাল ধ্বংস

দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদী থেকে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এটি মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

খানসামায় জব্দ করা জাল ধ্বংস

প্রকাশের সময়: ০৬:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫