লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেয়েছেন ১৭ জন নারী-পুরুষ।
‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জুন-২০২৫ এর টিআরসি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি, পুলিশ সুপার তরিকুল ইসলাম মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অনেকে আবেগে অশ্রুসিক্ত হয়ে পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন।
মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ১৭ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৩ জনকে অপেক্ষমান রাখা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















