শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নদীতে থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৩৭) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছিলেন এই শিক্ষিকা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড় ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। এ খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, তাসমিন আরা নাজ পূর্ব কোমরনই মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। কিছুদিন আগে গাইবান্ধা আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এনএইচ মর্ডাণে যোগদান করেন এবং তিনি অবিবাহিত ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয়

গাইবান্ধায় নদীতে থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫